হজ ভিসা
আজ থেকে ২০২৬ সালের হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু
২০২৬ সালের হজ মৌসুমের জন্য আজ থেকে ভিসা ইস্যু কার্যক্রম শুরু হবে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। হজ ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল ও সময়োপযোগী করতে আগাম প্রস্তুতির অংশ হিসেবেই এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।